বুয়েট ঘেরাওয়ের হুমকি মুক্তিযুদ্ধ মঞ্চের

৩০ মার্চ ২০২৪, ১০:২৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
বুয়েট ঘেরাওয়ের আল্টিমেটাম মুক্তিযুদ্ধ মঞ্চের

বুয়েট ঘেরাওয়ের আল্টিমেটাম মুক্তিযুদ্ধ মঞ্চের © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে আল্টিমেটাম দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। একইসঙ্গে প্রতিষ্ঠানটিতে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণেরও দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে মঞ্চের পক্ষ থেকে বুয়েট ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার (৩০ মার্চ) মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা বুয়েটে মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি দিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে বুয়েট প্রশাসনকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করবে।

একইসঙ্গে বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বির হলের সিট অন্যায়ভাবে বাতিল করার অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোটা নিয়ে বুয়েটের অবস্থানের সমালোচনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অমান্য করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বুয়েটে অনুসরণ করা হয় না।

বারবার বলার পরেও বুয়েট প্রশাসন নীরব ভূমিকা পালনের মধ্যে দিয়ে তাদের প্রকৃত চরিত্র জাতির সামনে উন্মোচিত করেছে। আদতে এ ধরনের সিদ্ধান্ত দ্বারা বুয়েটে প্রতিক্রিয়াশীল জামায়াত-শিবির-জঙ্গিগোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করে মুক্তিযুদ্ধ মঞ্চ।

এতে আরও বলা হয়েছে, স্বৈরশাসক আইয়ুব খানের ১৯৬২ সালের পাকিস্তানি অধ্যাদেশ বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনায় বুয়েট পরিচালনা করার জন্য নতুন অধ্যাদেশ প্রণয়ন করতে হবে। অন্যথায় বুয়েট ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

মার্চের বেতন নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ৩১ মার্চ ২০২৬
ঢাবির পোস্টগ্রাজুয়েট মেডিসিন অনুষদের নতুন ডিন অধ্যাপক সামি …
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু প্রতিনিধির ওপর হামলায় গ্রেপ্তার ১
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি মুক্তিযোদ্ধা, আপনিও জানেন মাননীয় স্পিকার, কিন্তু আওয়াম…
  • ৩১ মার্চ ২০২৬
রামেকে হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৮
  • ৩১ মার্চ ২০২৬
৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence