বেঞ্চে পা তুলা নিয়ে ছাত্রলীগের সিনিয়র-জুনিয়রদের সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম কলেজ
২৭ মার্চ ২০২৪, ০৮:৩৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
চট্টগ্রাম কলেজ

চট্টগ্রাম কলেজ © ফাইল ছবি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২ মার্চ) দুপুরে কলেজে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন– মঈনুল ইসলাম, ওয়াহিদুল রহমান সুজন, আমিন ফয়সাল বিদ্যুৎ, তৌহিদুল করিম ইমন ও মো. জাহিদ। সংঘর্ষে জড়ানো দু’পক্ষই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারী হিসেবে পরিচিত।

জানা যায়, দুপুরে কলেজ ক্যাম্পাসে দ্বিতীয় বর্ষের ছাত্র সুজনের সামনে বেঞ্চে পায়ের ওপর পা তুলে বসে ছিলেন প্রথম বর্ষের ফয়সাল। এ নিয়ে দু’জনের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। তাদের সহপাঠী কয়েকজন ছাত্রলীগ কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়েন। একে অপরকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করেন তারা। এতে পাঁচজন আহত হয়েছেন।

কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, বড় কোনো মারামারির ঘটনা ঘটেনি। সিনিয়র-জুনিয়রদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি হয়েছে। তারা আমার সঙ্গে রাজনীতি করে। পরে আমি ঘটনাটি মিটমাট করে দিয়েছি। এখন কোনো সমস্যা নেই।

চকবাজার থানার ওসি ওয়ালিউদ্দিন আকবর জানান, চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের একটি গ্রুপের সিনিয়র-জুনিয়রদের মধ্যে সামান্য ঝামেলা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬