জাবি ছাত্র ইউনিয়নের দুই নেতাকে পরীক্ষার সুযোগ দিতে নির্দেশ আদালতের

২৫ মার্চ ২০২৪, ১০:৩৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM

© ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে বহিষ্কার কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। 

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সোমবার (২৫ মার্চ) রিটের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের দেয়ালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র মুছে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকার অভিযোগে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

জাহাঙ্গীরনগরে ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কারের ঘটনাকে ‘নতুন কালো অধ্যায়’ আখ্যা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেছেন, ধর্ষণের বিরুদ্ধে সাহসী ছাত্ররা যে সংগ্রাম গড়ে তোলে, সেটিকে দমন করতে যে দেয়ালে ধর্ষকের বিরুদ্ধে আগে লেখা হয়েছিল, সেটা মুছে দিয়ে বঙ্গবন্ধুর নামকাওয়াস্তে ছবি এঁকে তারা (ছাত্রলীগ) মনে করেছিল, সেখানে আর কেউ লিখবে না। সেখানে দেয়াললিখন করায় দুজন ছাত্রকে বহিষ্কার করা হলো। বঙ্গবন্ধুকে অবমাননার যে অভিযোগ তোলা হয়েছে, তা মিথ্যা।

শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬