ছাত্র রাজনীতি হতে হবে শিক্ষার্থী বান্ধব : সাদ্দাম

১৯ মার্চ ২০২৪, ০৮:০২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন © টিডিসি ফটো

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) এগিয়ে নিতে ছাত্র রাজনীতি হতে হবে শিক্ষার্থী বান্ধব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসাইন। মঙ্গলবার (১৯ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কর্মীসভায় এ মন্তব্য করেন। 

তিনি বলেন, দেশে অনেক প্রথমের সাক্ষী শাবিপ্রবি। তার মধ্যে অন্যতম হলো প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রথমবারের মতো অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু, আন্তর্জাতিক জার্নালে সবচাইতে বেশি গবেষণাপত্র প্রকাশনা, দেশে প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতি চালু ইত্যাদি। এছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নানামুখী  প্রশংসা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় এ নেতা।

স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যকে সামনে রেখে সাদ্দাম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে শাবিপ্রবির শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে। তারা আরো নানা ধরনের নতুন নতুন আইডিয়া, উদ্ভাবন, শিক্ষা-গবেষণাসহ নানা কর্মকাণ্ডে অবদান রাখার আশা ব্যক্ত করেন তিনি।

এছাড়াও দীর্ঘ এক দশক যাবৎ কমিটি গঠন থেকে বঞ্চিত শাবিপ্রবি ছাত্রলীগে কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠনের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা চেষ্টা করছি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ এ ইউনিটকে আরো গতিশীল করতে খুব দ্রুত সময়ের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।

সাধারণ সম্পাদকের বক্তব্যে শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ছাত্রলীগের কর্মীদেরকে নেতিবাচক উপাদানগুলোকে বাদ দিতে হবে। ইতিবাচক গুণাবলি অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে যাতে সেটি হয় সাধারণ শিক্ষার্থীদের নির্ভরতার ঠিকানা। সাধারণ শিক্ষার্থীরা দক্ষতা, সাংস্কৃতিক, সমন্বয়গত উন্নয়নের ক্ষেত্রে ছাত্রলীগের নেতৃত্ব ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

এসময় আরও বক্তব্য দেন সহ-সভাপতি রিপন মিয়া, আল আমিন রহমান, জয়নাল আবেদীন ও আবু সাঈদ কনক, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান কলিন্স ও কাজল দাস, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক আকিব মোহাম্মদ ফুয়াদ, উপ দপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায়, উপ-অটিজম বিষকণ্ঠ সম্পাদক মো. ফাহিম চৌধুরি ও সদস্য ইমতিয়াজ রাব্বি প্রমুখ।

শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬