ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত 

১৬ মার্চ ২০২৪, ০৩:৪৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ (শাখা) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৬ মার্চ) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে ছাত্রলীগের ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে মেডিকেল কলেজ শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রলীগ।

এছাড়া নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে ২০২০ সালের ১৩ অক্টোবর ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ অনুপম সাহাকে সভাপতি ও আব্দুল্লাহ আল হাসানকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের এই নতুন কমিটির অনুমোদন দিয়েছিল।

শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬