বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

১৫ মার্চ ২০২৪, ১২:৩২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
কৌশিক রায়

কৌশিক রায় © সংগৃহীত

দিনাজপুরের খানসামায় বিদ্যুতায়িত হয়ে কৌশিক রায় (২০) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৌশিক রায় উত্তর বালাপাড়া গ্রামের রাম কৃষ্ণ রায়ের ছেলে। তিনি আলোকঝাড়ী ইউনিয়ন ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক এবং ৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি। 

নিহতের পরিবার জানায়, নিজের বাড়ির ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অসাবধানতাবশত নির্মাণাধীন টিনের দরজায় হাত লাগলে কৌশিক বিদ্যুতায়িত হন। টের পেয়ে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা রয়েছে। 

খানসামা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ বলেন, কৌশিক খুব ভালো ছেলে ছিল। ছাত্রলীগের জন্য তিনি নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁকে হারিয়ে আমরা মর্মাহত। উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এটি একটি অপমৃত্যু। অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে কৌশিক রায়ের মৃত্যু হয়েছে।

মদিনা গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, কর্মস্থল ঢাকা, আবেদন ১১…
  • ১৫ জুন ২০২৬
বিনিয়োগ ছাড়াই শিক্ষার্থীদের জন্য ব্যবসার সুযোগ দেবে নবীন …
  • ১৫ জুন ২০২৬
চোখ, কান আর মস্তিষ্কই ঠিক করে কী খাবেন—জেনে নিন স্বাস্থ্যকর…
  • ১৫ জুন ২০২৬
‘মা, তোমার জন‍্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম’, অস্ট্রেল…
  • ১৫ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর স্বাস্থ্যকর্মীর আব…
  • ১৫ জুন ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৭ জুন পর্যন্ত
  • ১৫ জুন ২০২৬
×