বাকৃবি

ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ থেকে ছাত্র ইউনিয়নের কার্যালয়ে হামলা

১৩ মার্চ ২০২৪, ০৮:১৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় ছাত্র ইউনিয়নের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইটের আঘাতে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) ইফতারের কিছুক্ষণ আগে এ হামলার ঘটনা ঘটে। পরে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এক প্রতিবাদলিপিতে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

প্রতিবাদ লিপিতে জানানো হয়, রমজান উপলক্ষ্যে ছাত্র ইউনিয়ন কার্যালয়ে পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। হঠাৎ জব্বার মোড়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ শুরু হলে সংগঠন কার্যালয়ে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ বিন আনোয়ার এক যৌথ বিবৃতিতে বলেন, রমজান মাসের পবিত্রতার তোয়াক্কা না করেই যে ন্যাক্কারজনকভাবে ছাত্রলীগের দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে, তাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ সকলের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে।

তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন উক্ত ঘটনা নিয়ন্ত্রণের জন্য ন্যূনতম প্রচেষ্টা চালায়নি। ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানায়।

ঘটনার সূত্রপাত হয় রোজী জামাল হল এবং বেগম রোকেয়া হলের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে। পরবর্তীতে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে এবং ইফতারের সময়েও সংঘর্ষ চলতে থাকে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো আজহারুল ইসলাম বলেন, ছাত্রীদের দুই হলের সীমানা সমাধানের চেষ্টা করছিলাম। এরই মাঝে ছাত্রলীগের কয়েকজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। আমরা হলের ভেতর থেকে সমস্যা সমাধানের চেষ্টা করছিলাম। পরে সব হলের ছাত্রলীগের নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়ে।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬