ইফতারে বাধা দেওয়া ধর্ম পালনে স্বাধীনতা হরণের শামিল: ছাত্রদল

১২ মার্চ ২০২৪, ০২:০৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © সংগৃহীত

পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল আমাদের সামাজিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এর সামাজিক আবেদন অত্যন্ত সুদৃঢ়। ইফতার মাহফিলে পরিকল্পিতভাবে বাধা দেওয়া মুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতা হরণের শামিল। 

মঙ্গলবার (১২ মার্চ) এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কথা বলেন।

সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার মাহফিল না করার অনুরোধ জানিয়ে জারি করা বিজ্ঞপ্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  সামাজিক আবেদন অত্যন্ত সুদৃঢ় শিক্ষাঙ্গনে 'ধর্মীয় সম্প্রীতি' বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাঁবেদার সরকার এবং তাদের আজ্ঞাবহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। পবিত্র রমজান মাসে সরকারের আশীর্বাদপুষ্ট ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্যে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা দিশেহারা এবং ক্ষুব্ধ। 

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে এই অলিগার্কদের অবাধ লুটপাটের সুযোগ দিতে অবৈধ সরকার দেশে ধর্মীয় সম্প্রীতির উপর পরিকল্পিত আঘাত করছে। 

নেতৃদ্বয় আরও বলেন, সাম্প্রতিককালে বিশ্ববিদ্যালয়ের হলে সেহরিতে গরুর গোশত নিষিদ্ধ করা, অবৈধ শিক্ষামন্ত্রীর মাদ্রাসা শিক্ষাবিরোধী বক্তব্য- এগুলো সবই তাদের পূর্বপরিকল্পনার অংশ। অবৈধ সরকারের এ ধরণের কূটকৌশল সম্পর্কে ছাত্রজনতাকে সতর্ক থাকতে হবে।

এরকম ধৃষ্টতাপূর্ণ গণবিরোধী কোনো সিদ্ধান্ত না নিতে আমরা দেশের সকল স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬