নারী দিবসে দিনব্যাপী কর্মসূচি ঢাবি ছাত্রলীগের

০৮ মার্চ ২০২৪, ০৭:২৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
লোগো

লোগো © ফাইল ছবি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (০৭ মার্চ) ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোছাদ্দেক বিল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টায় ঢাবির নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা মেলার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা হবে। বিকেল ৫টা থেকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। এতে ক্রিকেটার, ফুটবলার, উদ্যোক্তা ও সাংবাদিক ক্যাটাগরিতে ৫ জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে এবং ১০ নারী শিক্ষার্থীকে ‘লীলা নাগ স্মারক বৃত্তি’ প্রদান করা হবে।

অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম শামসুন নাহার, কবি সুফিয়া কামাল প্রভৃতি ব্যক্তির সম্পর্কিত বিষয়ে কুইজ প্রতিযোগিতা হবে। এছাড়া ফটোগ্রাফি প্রতিযোগিতা, আলোক প্রজ্জ্বলন, বিতর্ক ও সাইবার নিরাপত্তা সচেতনতা সম্পর্কিত সেশন অনুষ্ঠিত হবে।

ব্যান্ড ‘এফ মাইনর’, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির নারী শিল্পীবৃন্দ এবং নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে কনসার্ট হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক, সঙ্গীত শিল্পী মেহরিন মাহমুদ, এভারেস্ট বিজয়ী পর্বতারোহী নিশাত মজুমদার, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন) আরিফুল হোসেন তুহিন।

এআইয়ের দাপটেও টিকে থাকবে যে ২২ চাকরি
  • ২৯ মার্চ ২০২৬
দাঁড়িয়ে থাকা ট্রাকে স্লিপার বাসের ধাক্কা, নিহত ২
  • ২৯ মার্চ ২০২৬
তেল না পেয়ে বাগবিতণ্ডা, পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত…
  • ২৯ মার্চ ২০২৬
হোম অফিস, রেশনিং- জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবিলা …
  • ২৯ মার্চ ২০২৬
বিদেশে উচ্চশিক্ষা: আবেদনের ডেডলাইন জানবেন যেভাবে
  • ২৯ মার্চ ২০২৬
তেলের সংকট নাকি সিন্ডিকেটের খেলা? জেলায় জেলায় মজুতের চিত্র
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence