ভবিষ্যতে আদালত অবমাননাকর বক্তব্য দেব না: মুচলেকায় নুর

০৬ মার্চ ২০২৪, ০৪:১১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
আদালতে নুর

আদালতে নুর © সংগৃহীত

উচ্চ আদালতের বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে আদালত অবমাননার অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শুনানির আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ দিন ধার্য করেন।

এসময় নূর ভবিষ্যতে আদালত অবমাননা হয় এমন কোনো বক্তব্য দেবেন না বলে হাইকোর্টে মুচলেকা দিয়েছেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি এ ব্যাপারে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।

আদালতে নুরুল হক নূর বলেছেন, ভবিষ্যতে পাবলিক স্পেসে বক্তব্য দেওয়ার সময় আমি সতর্ক থাকব। আদালত অবমাননা হয় এমন কোনো বক্তব্য দেব না।

গত বছরের ১৭ ডিসেম্বর উচ্চ আদালতের বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে নুরুল হককে তলব করেন হাইকোর্ট। তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন আদালত।

গত ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে নুরুল হক নুরের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে নুরুল হক নুর আপত্তিকর বক্তব্য দিয়েছেন। সেই প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা জানান, হাইকোর্ট নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৭ জানুয়ারি তাকে আদালতে তলব করা হয়েছিল।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬