ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে রাকিব-নাসির

০১ মার্চ ২০২৪, ০৩:৩০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির

সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির © সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাত সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। কমিটিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি করা হয়েছে রাকিবুল ইসলাম রাকিবকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে নাসির উদ্দীন নাসিরকে।

শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন সর্বশেষ কমিটি বিলুপ্ত করা হয়েছে।

কমিটির অন্যান্য হলেন— সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক (সহ—সভাপতি পদমর্যাদা) মোহাঃ জাহাঙ্গীর আলম এবং প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরিফ প্রধান শুভ।

এছাড়া নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে। শ্যামল মালুমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমানউল্লাহ আমানকে সাংগঠনিক সম্পাদক, মোহা. জাহাঙ্গীর আলমকে দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভকে প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) করা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদল-ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল-ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া কমিটিতে মাসুম বিল্লাহকে সিনিয়র সহ-সভাপতি, আনিসুর রহমান খন্দকার অনিককে সহ-সভাপতি, নাছির উদ্দীন শাওনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তার শুভকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬