বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১৫% ট্যাক্স বাস্তবায়ন হতে দেবে না শিক্ষার্থীরা: ছাত্র ইউনিয়ন

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
শাহবাগে মানববন্ধন

শাহবাগে মানববন্ধন © টিডিসি ফটো

আপিল বিভাগ কর্তৃক বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ১৫ শতাংশ ট্যাক্স আরোপের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী শাহবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি হাসান ওয়ালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক লাভলী হক, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি ওয়ালিদ হাসান লাবু, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সুজন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ সাইম।

এসময় মাহির শাহরিয়ার রেজা বলেন, ১৫ শতাংশ ট্যাক্স আরোপের মধ্য দিয়ে শিক্ষাকে চূড়ান্ত বাণিজ্যিকীকরণ করার পাঁয়তারা চলছে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অধিক মুনাফা লাভের লাইসেন্স দেওয়া হয়েছে, যা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক।

সভাপতির বক্তব্যে হাসান ওয়ালী বলেন, অতীতে ভ্যাট বিরোধী আন্দোলনের সূচনা করেছিলো ছাত্র ইউনিয়ন। এবার মোড়ক পাল্টে ট্যাক্সের নামে কর আরোপ করা হয়েছে। যার পুরোটাই বহন করতে হবে শিক্ষার্থীদের। এই সুযোগ নিয়ে মুনাফাখোর বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েক গুণ বেশি অর্থ আদায়ের সুযোগ নেবে। শিক্ষার্থীরা কোনোভাবেই এই ট্যাক্স বাস্তবায়ন হতে দেবে না।

অনতিবিলম্বে এই ট্যাক্স প্রত্যাহার না করলে শিক্ষার্থীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। মানববন্ধনে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬