প্রতিষ্ঠার অর্ধযুগ পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
ডলফিন ও তুহিন

ডলফিন ও তুহিন © ফাইল ছবি

প্রথমবারের মতো সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক ডলফিনকে। আর সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে ৩য় ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান তুহিনকে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ বছরের জন্য ছাত্রলীগের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার কমিটি অনুমোদন দেয়া হলো। 

কমিটিতে সহ-সভাপতি হিসেবে অনিক ঘোষ, জাফর হোসেন, আলমগীর কবির, জাহিদুল ইসলাম সিরাত, নন্দরাজ রায়, মো: মাহমুদুর‍ রহমান রাকিব, সুদেব কুমার, জাবির মাহমুদ দিহান, আবু হোরায়রা হিমেলকে মনোনীত করা হয়েছে। 

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জাহিদুর রহমান হিমেল, মো: সুমন হাসান, ইস্কান্দার মির্জা, শামসুজ্জামান, সোহান শেখ, মুহতাসিম ফুয়াদ।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রুকাইয়া ইসলাম সুস্মিতা, হাবীবা আক্তার জয়া, মেহেদী হাসান, হাবীবা আক্তার কামনা, ফাহমিদা আলী পুষ্পিতা, আব্দুর রহমান ফাহিমের নাম ঘোষণা করা হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৫ সালের ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে তিনটি বিভাগে ১০৫ জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার অর্ধযুগেরও বেশি সময় পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি দেয়া হল।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬