দুইমাস পর কারামুক্ত হলেন ঢাবি ছাত্রদল সভাপতি খোরশেদ

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
খোরশেদ আলম সোহেল

খোরশেদ আলম সোহেল © সংগৃহীত

প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।

নেতাকর্মীদের উদ্দেশে ঢাবি ছাত্রদলের সভাপতি বলেন, গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধার আর ভোটাধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথের লড়াই চলবে। যতই জুলুম নির্যাতন হোক না কেন আমরা আমাদের লড়াইয়ে পিছু হটব না।

এর আগে, নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে গত ২৭ ডিসেম্বর খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তী সময়ে নাশকতার মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া একই ধরনের অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার হন ঢাবি ছাত্রদলের আরও ৭ নেতা। তারাও বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানান শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

আরিফুল বলেন, আমাদের ৮ জন সহযোদ্ধা কারাগারে ছিলেন। তাঁরা এখন মুক্ত আছেন। সর্বশেষ সোহেল ভাই আজকে মুক্তি পেয়েছেন।

কারাগার থেকে মুক্ত হওয়া বাকি নেতারা হলে— ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ ফারহান মো. আরিফুর রহমান, গাজী মো. সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, যুগ্ম-সম্পাদক তানভীর হাসান, হাজী মোহাম্মদ মুহসীন হলের সভাপতি মো. ওমর ফারুক মামুন ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল যুগ্ম সম্পাদক মেহেদী হাসান।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, কর্মস্থল ঢাকা
  • ২৯ মার্চ ২০২৬
সাতক্ষীরার শ্যামনগরে ২০০ লিটার ডিজেল জব্দ
  • ২৯ মার্চ ২০২৬
পে-স্কেলের বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান সর…
  • ২৯ মার্চ ২০২৬
সচিবালয়ের বিভিন্ন দফতরে আকস্মিক সফরে প্রধানমন্ত্রী
  • ২৯ মার্চ ২০২৬
বহিষ্কারের পর নয়াপল্টনে নিজের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নে…
  • ২৯ মার্চ ২০২৬
বিমানের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence