‘ধর্ষক’ মোস্তাফিজকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান

শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমানকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক সাদী মোহাম্মদ আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোস্তাফিজ শাখা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।’

এর আগে, শনিবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জাবিতে স্বামীকে আবাসিক হলে বেঁধে রেখে স্ত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মোস্তাফিজ এবং মামুন নামে এক যুবকের বিরুদ্ধে।

আরও পড়ুন: স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

এ ঘটনার রাতেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক বিবৃতিতে শাখা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানকে সংগঠনটি থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সাথে স্থায়ীভাবে বহিষ্কার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে, এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী আশুলিয়া থানায় ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। এরমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের সাগর সিদ্দিকী ও হাসানুজ্জামান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান।

আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে জাবির সেই দগ্ধ শিক্ষার্থী র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডাম…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গর্ভবতী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে প্রতিটি সেনাসদস্যকে শৃঙ্খলা বজায় রাখতে হবে : ওয়া…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬