হাফেজদের মাঝে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
হাফেজদের কম্বল বিতরণ

হাফেজদের কম্বল বিতরণ © টিডিসি ফটো

মাদ্রাসার হাফেজদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার উত্তরা আজমপুর জামিয়া মুহিউস সুন্নাহ ও এতিমখানার ১২০ জন হাফেজকে শীতবস্ত্র হিসেবে কম্বল দেওয়া হয়। ছাত্রলীগের মাদ্রাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। 

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীদের কাছে কম্বল পৌঁছে দেয়া হয়। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

এর আগে গত ১১ ডিসেম্বর এই মাদ্রাসার ১০৫ জন এতিম হাফেজ শিক্ষার্থীকে ছাত্রলীগের পক্ষ থেকে মেট্রোরেলে আনন্দ ভ্রমণ করানো হয়। এতে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়ায় ছাত্রলীগ

ছাত্রলীগের মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমরা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের কম্বল দিয়েছি। আরো বেশ কিছু মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর উপহার কম্বল পৌঁছে দেব।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬