দেশে শিক্ষার পরিবেশ বজায় রাখতে কাজ করছে ছাত্রলীগ: সাদ্দাম

২৯ জানুয়ারি ২০২৪, ১১:৪৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
সাদ্দাম হোসেন

সাদ্দাম হোসেন © ফাইল ছবি

সারাদেশে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘তারুণ্য গড়বে পঞ্চগড়’ ব্যানারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম বলেন, নেতা হওয়ার জন্য নয়, ঐক্যবদ্ধ হয়ে মানুষের প্রয়োজনে মানুষের পরিবর্তনের জন্য রাজনীতি করে যাব। আমরা শিক্ষার পরিবেশ বজায় রাখতে সারা দেশে কাজ করছি যাতে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পড়াশোনা করে নিজের মেধা ও দক্ষতায় চাকরিতে প্রবেশ করতে পারে।

আওয়ামী লীগ সভাপতির প্রশংসা করে ছাত্রলীগ সভাপতি বলেন, অসাধ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের সার্বিক জীবনযাত্রা বদলে দিয়েছেন।

শীত উপহার বিষয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে উপহার হিসেবে শীতের উষ্ণতা দিতে কম্বল নিয়ে এসেছি। এর আগে ঈদ ও পূজাতেও মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছিলাম। এটা আমার ব্যক্তিগত কর্মসূচি নয় এটা পঞ্চগড়ের তারুণ্যের কর্মসূচি।

তিনি বলেন, এ কর্মসূচিতে বোদা-দেবীগঞ্জ উপজেলার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও অর্থনীতিতে সারা দেশের মধ্যে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সততা, দক্ষতা, আন্তরিকতা আর শক্তি-সামর্থ্য নিয়ে মানুষের জন্য কাজ করে যেতে পারি এজন্য সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে পৌর মেয়র আজাহার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াজ হোসেন মির্জা, জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুর রহিম রিপন, বোদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান জেলা জাসদ সভাপতি এমরান আল আমিন বক্তব্য দেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা নূরে আলম সিদ্দিকী তেনজিং। সম্পাদক তানবীর আহসেদ স্বাধীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পৌরসভার এক হাজার পাঁচশ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিকালে দেবীগঞ্জে পৌরসভার এক হাজার পাঁচশ জনের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করেন।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬