সড়কে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

২৮ জানুয়ারি ২০২৪, ১১:০০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
নুরুল কাদের চৌধুরী

নুরুল কাদের চৌধুরী © সংগৃহীত

বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল কাদের চৌধুরী (২৭) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আজ রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নুরুল কাদের চৌধুরী ব্যাটালিয়ন এলাকার আফসার হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

জানা গেছে, তিনি দুপুরে মোটরসাইকেলে করে খাগড়াছড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথে মানিকছড়ির কাছাকাছি গেলে তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি তানভির হাসান বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬