কুমিল্লা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি, আহবায়ক রুদ্র ইকবাল

২৮ জানুয়ারি ২০২৪, ১০:৪৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
নব কমিটির সকলকে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান

নব কমিটির সকলকে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান © সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সংসদের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) কুমিল্লা জেলার ছাত্র ইউনিয়নের কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিখা পিরেগু। কমিটি ঘোষণা শেষে নব কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান তিনি। 

এর আগে কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা করে ছাত্র ইউনিয়ন। পরে আলোচনার মাধ্যমে রুদ্র ইকবালকে আহবায়ক, সৌরভ ভট্টাচার্য ও ফাহমিদা বেগম মৌকে যুগ্ম আহ্বায়ক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কুমিল্লা জেলা সংসদের ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। 

নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন তাসনিম তাবাসসুম নিধি, শাহেদুল ইসলাম শাহেদ, সাইফুল ইসলাম অপু, শৈশব দাস, শান্ত দে, রুপম দাস, অন্বেষা মজুমদার, অথৈ মজুমদার। এছাড়া দুটি পদ ফাঁকা রাখা হয়েছে পরে কো-অপ্ট করা হবে।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬