ফের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাসাইনমেন্ট অফিসার’ হলেন সনজিত

২৮ জানুয়ারি ২০২৪, ০৭:৫০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
সনজিত চন্দ্র দাস

সনজিত চন্দ্র দাস © ফাইল ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাসাইনমেন্ট অফিসার’ হিসেবে ফের নিয়োগ পেয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস। তিনি চুক্তি ভিত্তিতে এই পদে নিয়োগ পেয়েছেন।

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সনজিত চন্দ্র দাসকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাসাইনমেন্ট অফিসার’ হিসেবে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর বেতন হবে জাতীয় বেতন স্কেল-২০১৫–এর নবম গ্রেডভুক্ত বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ, অর্থাৎ ৫৩ হাজার ৬০ টাকা (নির্ধারিত)।

নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। সনজিত চন্দ্র দাসের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়।

সনজিত চন্দ্র দাস ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। এই বিভাগ থেকে ২০১৫ সালে তিনি স্নাতকোত্তর শেষ করেন। ২০১৬ সালের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি হন সনজিত।

২০১৮ সালের ৩১ জুলাই সনজিত চন্দ্র দাসকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়। ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরে সম্মেলনের মাধ্যমে সনজিত চন্দ্র দাস ছাত্রলীগ থেকে বিদায় নেন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬