রাজধানীতে জবি ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

০৯ জানুয়ারি ২০২৪, ০১:২৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM

© সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (৯ জানুয়ারি) পুরান ঢাকার বিভিন্ন এলাকায় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সুজন মোল্লার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, সরকারের অবৈধ, প্রহসনের তামাশার নির্বাচন দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ এখন  সচেতন। তারা এ দেশে গণতন্ত্র চায়, মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়। বেহায়া, নির্লজ্জ, আজ্ঞাবহ সিইসি আবারও একটি তাঁবেদারি কায়দায় সূক্ষ্মভাবে কারচুপির মাধ্যমে নির্বাচনকে কলঙ্কিত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে হুমকির মুখে ফেলেছে এবং দেশের সুনাম নষ্ট করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বি এম মিলাদ উদ্দিন ভূইয়া, জবি ছাত্রদলের সহ সভাপতি এম এ আবু ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ওয়াহিদুজ্জামান তুহিন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ, সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক ইমন, মেহেদী, রাহাত, আয়াত, সদস্য তাজুল, রবিউল, আনোয়ার অফনানসহ অন্যরা।

ট্যাগ: জবি
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬