ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৪ জনকে আটকের অভিযোগ

০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
আটককৃত ছাত্রদলের ৪ জন

আটককৃত ছাত্রদলের ৪ জন © টিডিসি ফটো

হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ ৪ জনকে আটক করার অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদলের। শনিবার (৬ জানুয়ারি) ধানমন্ডি এলাকায় সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছেন বলে অভিযোগ তাদের। 

আটককৃত অন্যরা হলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজ রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি রিপন মোল্লা ও রাশেদুল আমিন। 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ মাদবর। 

তবে বিষয়টি অস্বীকার করেছেন ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ হাসান। তিনি বলেন, আমরা কাউকে গ্রেফতার করিনি। 

তবে কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ মাদবর বলেন, হরতালের সমর্থনে ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ধানমন্ডি থেকে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ ৪ জনকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা অনেক খোঁজ করেও তাদের কোন সন্ধান পাচ্ছি না। তাদের কোথায় নেওয়া হয়েছে বা কি করা হয়েছে সেসব বিষয় আমরা কিছু জানি না।

কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close