হরতালের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
ছাত্রদলের মশাল মিছিল

ছাত্রদলের মশাল মিছিল © সংগৃহীত

ভোটকে ঘিরে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের আগের দিন সন্ধ্যায় রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে বনানীতে নৌ বাহিনী হেডকোয়ার্টারের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে মশাল মিছিল করা হয়। এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, মোঃ মুতাছিম বিল্লাহ, মোঃ ঝলক মিয়া, রোকনউজ্জামান রোকন, সাইফুল ইসলাম সিয়াম, মোঃ সুরুজ মণ্ডল, জোবায়ের আল মাহমুদ রিজভী, মোঃ মহিউদ্দীন, নাজমুল হক হাবিব, মেহেরাব আহমেদ মাহবুব মাহি, আলী হাওলাদার। 

আরও পড়ুন: হরতালের আগের রাতে ঢাবিতে ককটেল বিস্ফোরণ

আরও উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, মোঃসালাউদ্দীন,বায়েজিদ প্রধান,মশিউর রহমান মামুন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান আল মারজান, আশিক আহমেদ, রাকিবুল হাসান পলাশ অয়ন, খোরশেদ আলম লোকমান, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন,তন্বী মল্লিক, এমএম মারুফুল ইসলাম, মৃধা মোঃ মাসুদ রানা, মৌসুমী হক মৌ, মোঃ হাসান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন আগামীকাল শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে আগামী সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, বিস্তারিত জানার পর …
  • ১৫ জুন ২০২৬
‘সুযোগ থাকলে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচটা আবারও খেলত…
  • ১৫ জুন ২০২৬
‘কোচিং সেন্টারে যেন যেতে না হয়, সেই লক্ষ্যে তৈরি হচ্ছে নতু…
  • ১৫ জুন ২০২৬
৩টার মধ্যে বজ্রপাত হতে পারে যে ৭ জেলায়
  • ১৫ জুন ২০২৬
জনসংখ্যা অভিশাপ হতে পারে না, মানবসম্পদে রূপান্তর করতে হবে: …
  • ১৫ জুন ২০২৬
নারী বন্ধুর মাধ্যমে ফাঁদে ফেলে বাবাকে খুন করেন ছেলে, লাশ ফে…
  • ১৫ জুন ২০২৬
×