নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ছাত্রদল সভাপতির

০৪ জানুয়ারি ২০২৪, ০৫:২২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
গুলশান-২ এ ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

গুলশান-২ এ ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ © সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে রাজধানীর কূটনীতিক পাড়া গুলশান-২ এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দলটির কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এর নেতৃত্বে দুপুর ২ টার দিকে গুলশান-২  এর কাঁচাবাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।

গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্মসম্পাদক, শরীফুল ইসলাম রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, বরগুনা জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ফারজানা আক্তার মিতু সহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের অসংখ্য নেতৃবৃন্দ।

এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি ঘোষিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুযায়ী নির্বাচন বর্জনের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যা দিয়ে তা বর্জন করার আহ্বান জানান।

ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬