পল্টন এলাকায় নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ ছাত্রদলের

২৯ ডিসেম্বর ২০২৩, ০৬:২৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
লিফলেট বিতরণ

লিফলেট বিতরণ © সংগৃহীত

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে রাজধানীর পল্টন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ফিরোজের নেতৃত্বে তারা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি চালায়। 

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, শেরেবাংলা নগর থানা ছাত্রদল। এ কে মামুন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল। সম্রাট ভূইয়া, সাবেক ছাত্রনেতা, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল। নরুল্লাহ সৈকত, যুগ্ম আহ্বায়ক হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদল। আফ্রিদি, ছাত্রদল নেতা। সহ বিভিন্ন ইউনিটের ১৫/২০ জন ছাত্রনেতা।

এছাড়াও, ঢাকার ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এই গণসংযোগ কর্মসূচি চলে।

ট্যাগ: ছাত্রদল
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার ফিহা হু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬