অবরোধ সমর্থনে মালিবাগে ছাত্রদলের বিক্ষোভ

২৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
সরকারের পদত্যাগ, তফসিল বাতিল ও নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত ২৪ ঘণ্টার অবরোধ সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল ।

সরকারের পদত্যাগ, তফসিল বাতিল ও নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত ২৪ ঘণ্টার অবরোধ সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল । © সংগৃহীত

সরকারের পদত্যাগ, অবৈধ তফসিল ও ডামি নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত ২৪ ঘণ্টার অবরোধ সমর্থনে রাজধানীর মালিবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শ্যামল মালুমের নেতৃত্বে মিছিলটি মালিবাগ মোড় থেকে শুরু হয়ে খিলগাঁও অভিমুখী মালিবাগ রেলগেট কাঁচা বাজার হয়ে পুলিশ ফাড়ির কাছে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

মিছিলে উপস্থিতি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক শাহজাহান শাওন, সহ-সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় ৭১ হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক বিএম কাউসার, দপ্তর সম্পাদক মো. সাকিব বিশ্বাস, পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবিদুল ইসলাম খান  প্রমুখ।

ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবউদ্দিন ইমন, সহ সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রাসেল,সহ দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন। তিতুমীর কলেজ ছাত্রদল এর সহ-সভাপতি সালেহ আহমেদ বাপ্পী ও হল শাখার যুগ্ম সম্পাদক মাহমুদ। তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো. জাকির হাসান নাঈম, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী সায়েম। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সদস্যসচিব সজীব রায়হান। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম সজিব প্রমুখ সহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ১০ কোটি টাকা ঈদ উপহার: মানবিক সহ…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence