খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া © সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কেবিনে অজ্ঞাতনামা এক যুবকের প্রবেশের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এই প্রবেশের চেষ্টাকে রহস্যজনক বলে হাসপাতালের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান দলটি।

রোববার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ দেশনেত্রী হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে, সেটি জেনে দেশবাসী বিস্মিত।

আরও পড়ুন: বাংলাদেশিদের ভাগ্য ছিনিয়ে নিয়েছে দিল্লি: রিজভী

তিনি আরও বলেন, খালেদা জিয়ার মতো একজন জনপ্রিয় নেত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে কীভাবে একজন অজ্ঞাতনামা যুবক কেবিনের ভেতরে ঢোকার চেষ্টা চালায়, সেটি অত্যন্ত রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে। হাসপাতালে নেত্রীর কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা কোনো গভীর চক্রান্তের অংশ কিনা, সেটি নিয়েও মানুষের মাঝে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে। আমি এই ঘটনায় বিচলিত ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। হাসপাতালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জোর আহ্বান জানাচ্ছি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও তাঁকে এখনো চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে।

সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬