শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
 শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

 শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার © সংগৃহীত

পাবনা জেলা ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশও করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত দুই নেতা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মুস্তাকিম মুহিব ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শীষ মোহাম্মদ।

সংগঠনটির সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের নির্বাচন সংক্রান্ত বর্ধিতসভা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওই সভায় পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেনের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মুস্তাকিম মুহিব ও সাবেক সহসম্পাদক শীষ মোহাম্মদের নেতৃত্বে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি শান্ত করতে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ এগিয়ে গেলে তাকে চেয়ার দিয়ে আঘাত করা হয়।

এ ঘটনার পর জেলা ছাত্রলীগের এক জরুরী বৈঠকে তাদের দুজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে সুপারিশ দেয়া হয়েছে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য।

এ ব্যাপারে মুস্তাকিম মুহিব বলেন, সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। ঈর্ষান্বিত হয়ে একটি মহল তিলকে তাল বানিয়ে ঘটনাটি অপ্রত্যাশিত রূপ দিয়েছে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬