অবরোধের সমর্থনে রাজধানীর পান্থপথে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
রাজধানীর পান্থপথে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীর পান্থপথে ছাত্রদলের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ১১ দফায় ডাকা ৩৬ ঘন্টার অবরোধের সমর্থনে রাজধানীর পান্থপথে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা দুইটার দিকে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আকন মামুন ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদের নেতৃত্বে মিছিলটি স্কয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে পান্থপথ মোড়ে পৌঁছালে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পি কে মেহেদী হাসান, সহ-মুক্তিযুদ্ধ সম্পাদক লাবু ব্যাপারী, ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি, ঢাবি ফজলুল হক মুসলিম হলের দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শামিম হাওলাদার, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. ইউসুফ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল গাজী, ইন্টারন্যাশনাল হলের সিনিয়র সহ-সভাপতি রাশিকুল ইসলাম শাহিল প্রমুখ।

কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬