হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মিছিল

৩০ নভেম্বর ২০২৩, ০৫:৩৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেছে ছাত্রদল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেছে ছাত্রদল © সংগৃহীত

হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি শনির আখরা থেকে শুরু করে রায়েরবাগ বাসস্ট্যান্ডে গিয়ে পুলিশের বাধায় শেষ হয়।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।  

মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি তানজিল হাসান, যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, সহ সাধারণ সম্পাদক বায়জিদ হুসাইন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদস্য আনিছুর রহমান খান। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য জাহিদ সাগর ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাবুল মল্লিক, জহিরুল ইসলাম শুভসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিল।

ট্যাগ: ছাত্রদল
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬