এবার ইবি ছাত্রলীগ সহ-সভাপতির অডিও ফাঁস

২৯ নভেম্বর ২০২৩, ১০:৪১ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
ইবি ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি

ইবি ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি © টিডিসি ফটো

এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনির কণ্ঠসদৃশ একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে ভারপ্রাপ্ত সভাপতি হওয়া সংক্রান্ত বিষয়ে কথা বলতে শোনা যায়। 

গত সোমবার (২৭ নভেম্বর) রাতে ‘জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা’ নামে ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৩২ সেকেন্ডের একটি অডিও ক্লিপ ফাঁস হয়। এর আগে সম্প্রতি শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের দুটি ফোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

ফাঁস হওয়া ওই অডিওতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি বরিকুল ইসলাম বাঁধন তাকে (তন্ময় সাহা টনি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি থেকে ভারপ্রাপ্ত সভাপতি করার আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করা হয়। এছাড়া শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নামে যে অভিযোগ আছে তা ফেসবুকে ভাইরাল করে একটা ইস্যু তৈরি করে ও নিউজ করে সভাপতি পদ থেকে সারানোর কথা অডিওতে বলতে শোনা যায়। 

অডিওর বিষয়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি বলেন, এর সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমি আমার জায়গায় সৎ আছি। আমার দ্বারা শাখা ছাত্রলীগ বিতর্কিত হবে না। আমার বিরুদ্ধে যেদিন অভিযোগ আসবে স্বেচ্ছায় পদত্যাগ করবো।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘একটা মহল পদের লোভে আমার বিরুদ্ধে এমন ঘটনা ঘটিয়েছে। তা এই অডিওর মাধ্যমে উঠে এসেছে। বিষয়টি আমরা কেন্দ্রকে জানিয়েছি। তারা তদন্ত করুক। এমন ঘটনার সাথে তার (টনির) যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।’

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close