অবরোধের সমর্থনে ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল

২৯ নভেম্বর ২০২৩, ০১:১১ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
ছাত্রদলের মিছিল

ছাত্রদলের মিছিল © টিডিসি ফটো

জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ৮ম দফা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে ধানমন্ডিতে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সৈয়দ সাইফুজ্জামান, সহ সভাপতি আকতারুজ্জামান আক্তার, সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক মনজুরুল আলম রিয়াদ, যুগ্ম সম্পাদক জকির উদ্দিন আবির, সহ সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি,সহ সাধারণ সম্পাদক অহি আহমেদ জুবায়ের, সহ সাধারণ সম্পাদক জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সুজার, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাহবুব শেখ, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ সভাপতি রাশেদুজ্জামান তুফান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের দপ্তর সম্পাদক(যুগ্ম সম্পাদক পদমর্যাদা) রেদোয়ান মাহদী জয়, বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ সাংগঠনিক শামীম মিয়া। ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক মিল্লাদ হোসেন। তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আবদুর রহমান।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল-আমিন হোসেন, যুগ্ম সম্পাদক আল মিরাজ, সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন হৃদয়, সহ সাংস্কৃতিক সম্পাদক মো. শরিফুল ইসলাম রাজা, ছাত্রনেতা শামীম। মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী ঊর্মি আক্তার ভূঁইয়া।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের মোহাম্মদপুর-৩২নং ওয়ার্ডের সাবেক সদস্য সচিব আব্দুর রহমান জিয়া, ৩২নং ওয়ার্ড  ছাত্রনেতা এ. কে. এম. হাসানাত আলীমুন। ছাত্রনেতা আনোয়ার হোসেন বাবুসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এসময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি ও অবৈধ তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

ছাত্রীকে লাথি দিয়ে ভিডিও ফেসবুকে, অভিযুক্তকে শাস্তি না দিয়ে…
  • ০৮ আগস্ট ২০২৬
আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুল…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু, কী …
  • ০৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবলার আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬