হরতালের সমর্থনে ফকিরাপুলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
ফরিরাপুলে ছাত্রদলের মিছিল

ফরিরাপুলে ছাত্রদলের মিছিল © টিডিসি ফটো

অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১৯  ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে ফকিরাপুলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিল।।

এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।

মিছিলে আরও নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুম।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, সহ-সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান পলাশ, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মানসুরা আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ, তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় ৭১ হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের  যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকরাম খান, সাইফ উল্লাহ সাইফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক উবায়দুল্লাহ রিদওয়ান, কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) তানভীর বারী হামীম প্রমুখ।

অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬