তেজগাঁওয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ

১৬ নভেম্বর ২০২৩, ০৪:৪৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
তেজগাঁওয় শিল্প এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করছে ছাত্রদলের নেতা-কর্মীরা

তেজগাঁওয় শিল্প এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করছে ছাত্রদলের নেতা-কর্মীরা © সংগৃহীত

গণবিরোধী নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে পঞ্চম ধাপের সর্বাত্মক অবরোধের ২য় দিনে তেজগাঁও শিল্প এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও পিকেটিং করেছে ছাত্রদল।

 আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ওই এলাকার মেইন রোডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ছাত্রদলের নেতা-কর্মীরা। 

অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, সুরুজ মন্ডল, জোবায়ের আল মাহমুদ রিজভী, মো. মহিউদ্দীন, মেহেরাব মাহবুব মাহি, আলী হাওলাদার, জহির রায়হান আহমেদ, মো. সালাউদ্দীন, খায়রুল আলম সুজন, আবু সুফিয়ান, মশিউর রহমান মামুন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান আল মারজান, আশিক আহমেদ, খোরশেদ আলম লোকমান, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, মৃধা মো. মাসুদ রানা, মো. হাসান, মো. মিনহাজুল আবেদীন নান্নু, কবির হোসেন ফকির।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ফজলুল হক নিরব, জাহিদ পারভেজ, শামীম খান, সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মনসুর কমেট, জসিম উদ্দীন সরদার, সৈয়দ নাজমুল ইসলাম বাহার, মো. গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম পিংকন, তানভীর আল হাদী, মনিরুল ইসলাম, ওমর ফারুক মামুনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।

নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৭ জুন ২০২৬
অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩
  • ১৭ জুন ২০২৬
পাশের সব জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় আছে, নিজ জেলাতেও একটি…
  • ১৭ জুন ২০২৬
গুলশানে চেয়ারম্যানের কার্যালযের সামনে যুবদলের পদবঞ্চিতদের ম…
  • ১৭ জুন ২০২৬
চরফ্যাশনের চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষকে শোকজ ন…
  • ১৭ জুন ২০২৬
দলের প্রবীণ নেত্রী খালেদা রব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্…
  • ১৭ জুন ২০২৬
×