অবরোধ সমর্থনে রাবি ছাত্রদলের মশাল মিছিল

১২ নভেম্বর ২০২৩, ০৯:৩০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
অবরোধ সমর্থনে রাবি ছাত্রদলের মশাল মিছিল

অবরোধ সমর্থনে রাবি ছাত্রদলের মশাল মিছিল © টিডিসি ফটো

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর তালাইমারি থেকে ভদ্রা পর্যন্ত সড়কে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নেতৃত্বে এই মিছিল করে সংগঠনটি।

এ সময় তারা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, 'শেখ হাসিনার আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও', 'ভোট চোরদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও', ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’, 'দেশ রক্ষায় অবরোধ, চলবে চলবেই, রাবি শাখা ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ ', 'সফল হোক সফল হোক, তারেক জিয়ার অবরোধ'সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের বিষয়ে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ১৮ কোটি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আমরা মাঠে নেমেছি।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথেই অবস্থান করব এবং ২০১৪ ও ২০১৮ সালের মতো জাতীয় সংসদ নির্বাচন এই দেশে আর হতে দেব না।

সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল স্থগিত চেয়ে আবেদন
  • ১৭ জুন ২০২৬
কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
  • ১৭ জুন ২০২৬
হজের ফি আরও কমাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
শাবিপ্রবিতে ৫ দিনব্যাপী সামাজিক গবেষণা দক্ষতা বৃদ্ধি প্রশিক…
  • ১৭ জুন ২০২৬
ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় রোনালদো
  • ১৭ জুন ২০২৬
×