সৈকতের উদ্যোগে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ঢাবিতে ক্রিকেট টুর্নামেন্ট

১১ নভেম্বর ২০২৩, ১২:২৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
সৈকতের উদ্যোগে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ঢাবিতে ক্রিকেট টুর্নামেন্ট

সৈকতের উদ্যোগে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ঢাবিতে ক্রিকেট টুর্নামেন্ট © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আয়োজন করা হয়েছে দিনব্যাপী শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সকাল নয়টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা। 

সরেজমিনে দেখা যায়, সকাল নয়টা থেকে বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা এসে জসীমউদ্দিন হলের খেলার মাঠে একত্রিত হন। পরবর্তীতে শুরু হয় এক টিমের সাথে আরেক টিমের খেলা।

ছাত্রলীগের একাধিক নেতাকর্মীরা জানিয়েছেন, নির্বাচনের আগে এধরনের টুর্নামেন্ট ছাত্রলীগের মধ্যকার ভ্রাতৃত্ব তৈরি করবে। এসময় তারা এমন একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য তানভীর হাসান সৈকতকে ধন্যবাদ জানান। 

টুর্নামেন্টে অংশহনকারী ছাত্রলীগ নেতা ইরতাজুল হক রিয়ান জানান, শরীরচর্চা আমাদেরকে যেমন সুস্থ রাখে তেমন আমাদের মনকেও প্রফুল্ল রাখে। শরীরচর্চার সবচেয়ে ভালো মাধ্যম হলো খেলাধুলা।

আরেক ছাত্রলীগ নেতা অপুর্ব অপু জানান, আসলে বিশ্ববিদ্যালয়ে আন্তঃ সম্পর্ক এবং সৌহার্দ্যের একটা বড় মাধ্যমই হলো এমন সব আয়োজন। প্রবল আগ্রহে সব দলগুলো এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। সামনেই নির্বাচন, এমন একটি সময়ে এই আয়োজন বস্তুত আমাদের মধ্যাকার ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

টুর্নামেন্টের প্রধান আয়োজক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমরা 'শেখ হাসিনাতেই আস্থা' শিরোনামে একটি ক্যাম্পেইন শুরু করেছি। সেই ক্যাম্পেইনেরই প্রথম ধাপ আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট।

অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬