অবরোধবিরোধী মিছিলে এসে দু’পক্ষে সংঘর্ষ, ছাত্রলীগের ৬ নেতাকর্মী বহিষ্কার

১০ নভেম্বর ২০২৩, ০৭:১১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে

ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে © ফাইল ফটো

বগুড়ায় ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের ৬ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়েছে। 

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন, বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাংগঠনিক সম্পাদক আল ইমরান হোসেন, সরকারি আজিজুল হক কলেজ শাখার কর্মী সাদেকুল ইসলাম শুভ, জোবায়ের সরদার সিহাব ও মোহন ইসলাম। তারা সবাই বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহনের অনুসারী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছয় নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়াও তাদের বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণ লিখিতভাবে আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে। 

জানা যায়, বগুড়া জেলা ছাত্রলীগ দুইভাগে বিভক্ত। একপক্ষের নেতৃত্বে আছে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, অপরপক্ষ পরিচালনা করেন সহ-সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ আর মাহফুজার রহমান।

গতকাল বৃহস্পতিবার বিএনপি-জামায়াতের অবরোধবিরোধী মিছিলে বগুড়া জেলা ছাত্রলীগের দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমানসহ উভয়পক্ষের অন্তত ১৩ নেতাকর্মী আহত হন। 

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৮ আগস্ট ২০২৬
৫৪ রানে অলআউট বাংলাদেশ
  • ০৮ আগস্ট ২০২৬
জবির ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বলল প্রশাসন, ছবি-ভিডিও চেয়…
  • ০৮ আগস্ট ২০২৬
‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
  • ০৮ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদনের সুযোগ …
  • ০৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রোনালদো-এমবাপ্পে যেসব হুমকি পেয়েছিলেন
  • ০৮ আগস্ট ২০২৬