বিএনপির আগুন-সন্ত্রাস দমনে ছাত্রলীগই যথেষ্ট: মাহি

০৬ নভেম্বর ২০২৩, ০৩:১৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
চিত্রনায়িকা মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি © ফাইল ছবি

হরতাল-অবরোধের নামে বিএনপি আগুন-সন্ত্রাস করছে বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বলেছেন, তাদের এ ধরনের অপকর্ম দমনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট। সোমবার (০৬ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিত্রনায়িকা মাহি বলেন, বর্তমান বিএনপি দেশকে একটি নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা উন্নয়ন বঞ্চিত করতে চায় বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলাকে। যার কারণে দেশে হরতাল–অবরোধের নামে আগুন সন্ত্রাসে নেমেছে। তাদের আগুন-সন্ত্রাস দমনে বাংলাদেশ ছাত্রলীগের নেতা–কর্মীরাই যথেষ্ট।

আরও পড়ুন: ইয়াবা মামলায় বরখাস্ত হওয়া পুলিশ সদস্য ইয়াবাসহ আটক

মাহি আরও বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়েক দিন যাবৎ ঘুরেছি। কোথাও হরতাল-অবরোধের প্রভাব পড়েনি। মানুষ এখন বুঝতে শিখেছে, তারা আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ।

নৌকার পক্ষে নিজের অবস্থান তুলে ধরে নায়িকা মাহি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকার প্রার্থীদের বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনে কাজ করতে হবে।

৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬