অবরোধের সমর্থন

ঢাবির চারুকলার গেটে ব্যানার ঝুলিয়ে দিল ছাত্রদল

০৫ নভেম্বর ২০২৩, ১২:৫১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
ছবিতে ঢাবির লোগো এবং তালাবদ্ধ চারুকলা অনুষদের গেট

ছবিতে ঢাবির লোগো এবং তালাবদ্ধ চারুকলা অনুষদের গেট © টিডিসি ফটো

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেটে ব্যানার ঝুলিয়ে দিয়েছে শাখা ছাত্রদল। ব্যানারে ‘মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত লেখা ছিল।

শনিবার (৪ নভেম্বর) গভীর রাতে চারুকলা অনুষদেরর মাঝখানের গেটে এ ব্যানার ঝুলিয়ে দেয়া ঘটনা ঘটেছে।

ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তিনি জানান, অবরোধের সমর্থনে চারুকলার গেটে এ ব্যানারটি ঝুলিয়ে দেওয়া হয়েছে।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত জানান, এটা হয়তো অনেক আগের ছবি। আমি সাথে সাথে সেখানে লোক পাঠিয়েছি তারা কোনো ব্যানার দেখতে পায়নি।

এদিকে অবরোধের সমর্থনে রাজধানীর পৃথক চারটি স্থানে ৪টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬