শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৭ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

০৪ নভেম্বর ২০২৩, ০৮:৪৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
বাংলাদেশ ছাত্রলীগ

বাংলাদেশ ছাত্রলীগ © লোগো

সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ৭ নেতাকে অব্যাহতি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগ।

শুক্রবার (৩ নভেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পী ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি মো. শাওন হোসেনকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চকবাজার থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শফিউল্লাহকে চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে একই কারণ দেখিয়ে বাকি ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন— মো. রুবেল হোসেন জয় (সহ-সভাপতি, চকবাজার থানা ছাত্রলীগ), সোলায়মান আহমেদ (সহ-সভাপতি, চকবাজার থানা ছাত্রলীগ), মো. শেখর আহমেদ শুভ, (সহ-সভাপতি, চকবাজার থানা ছাত্রলীগ), মো. মিরাজ হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক, চকবাজার থানা ছাত্রলীগ), মো. রাব্বি (যুগ্ম-সাধারণ সম্পাদক, ২৯ নম্বর ওয়ার্ড, চকবাজার থানা ছাত্রলীগ), সায়েম (কর্মী, চকবাজার থানা ছাত্রলীগ)।

 

৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬