ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ধাওয়ায় ধানক্ষেতে আত্মরক্ষা বিএনপি নেতাকর্মীদের

৩১ অক্টোবর ২০২৩, ০৪:০৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM

© সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পরে মিছিল। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা শহরের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, মিছিলটি বের করার কয়েক মিনিটের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন শতাধিক মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটিকে ধাওয়া করলে সড়কের পাশের কৃষিজমিতে নেমে দৌড়ে বিএনপির নেতাকর্মীরা আত্মরক্ষা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলে জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সজিবুর রহমান, সাবেক ভিপি তাজুল ইসলামসহ বেশ কয়েকজন অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নেতাকর্মীরা পালিয়ে গেছেন। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬