আওয়ামী লীগের শান্তি সমাবেশে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

২৮ অক্টোবর ২০২৩, ০৪:০০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আওয়ামী লীগের শান্তি সমাবেশ © সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বক্তব্য দেওয়ার সময় এ হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় হাতে থাকা স্ট্যাম্প এক গ্রুপ আরেক গ্রুপের দিকে ছুড়ে মারতে দেখা যায়। এতে সমাবেশস্থলে বিশৃঙ্খলা দেখা দিলে মঞ্চ থেকে শেখ ইনান সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান।

তারপরও বিশৃঙ্খলা না থামলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা সবাইকে শান্ত হওয়ার জন্য বলেন।

একপর্যায়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে আসে। 

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ‘আব্বা’ ডেকেও রেহা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি স্কুলের ভর্তিতে ১৪% এবং বেসরকারিতে ১৫ শতাংশ কোটার প্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট, গাজীপুরে এনসিপি নে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬