নীলক্ষেত অবরোধ চাকরিতে ৩৫ আন্দোলনকারীদের

২৭ অক্টোবর ২০২৩, ০৫:৩০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
নীলক্ষেত মোড় অবরোধ করেছে আন্দোলনকারীরা।

নীলক্ষেত মোড় অবরোধ করেছে আন্দোলনকারীরা। © টিডিসি ফটো

রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৪:৪৫ মিনিটের দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা। অবরোধের ফলে বন্ধ হয়ে গেছে এই এলাকার যান চলাচল।   

এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে টানা তিন দিন ধরে অনশন করেছেন ৩৫ প্রত্যাশীরা। অনশনে বেশ কয়েকজন অসুস্থ হওয়ার কথা জানিয়েছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন,  দীর্ঘদিন ধরে  চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, অবসরে বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল' কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপনের দাবিসমূহ জানানো হয়েছে। এসব দাবি আদায়ের জন্য গত  ৩০ আগস্ট থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রাজু ভাস্কর্যের সামনেও আমরণ অনশন কর্মসূচী পালন করা হয়েছে। হঠাৎ করে আজ বিকেলে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যার জন্য আমরা নীলক্ষেতে এসেছি। 

আন্দোলনকারী ফাতেমা আক্তার সাথী বলেন, আমরা শান্তিপূর্ন আন্দোলন করছি৷ এর আগে রাজু ভাস্কর্যের সামনে আমরন অনশন করেছিন এখন গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দোখা করতে যাচ্ছিলাম৷ পথে আমাদের নীলক্ষেত মোড়ে পুলিশ আটকে দিয়েছে৷ তাই আমরা নীলক্ষেত মোড়েই অবস্থান নিয়েছি৷

ট্যাগ: ৩৫ চাই
শেখ হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
  • ০৮ আগস্ট ২০২৬
এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি প্রায় অর্ধকোটি টাকা…
  • ০৮ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারের নেপথ্য কথকতা
  • ০৮ আগস্ট ২০২৬
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ১১ শিক্ষ…
  • ০৮ আগস্ট ২০২৬
‘বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়…
  • ০৮ আগস্ট ২০২৬