২৭ অক্টোবর জরুরি সভা ডেকেছে ছাত্রলীগ

২৫ অক্টোবর ২০২৩, ০৭:১৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
ছাত্রলীগ

ছাত্রলীগ © লোগো

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর (শনিবার) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এরমধ্যে ২৭ অক্টোবর (শুক্রবার) জরুরি সভা ডেকেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ বুধবার (২৫ অক্টোবর) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সভা ডাকা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি 'জরুরি সভা' অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল সদস্যকে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হলো।

শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।

বে ফুটওয়্যার নিয়োগ দেবে ১০ চীনা দোভাষী, আবেদন ২৮ অক্টোবর প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির মিছিলে ‘ছাত্রলীগ, যুবলীগের নামে স্লোগান’, তদন্তে কম…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় যে স্ট্র্যাটেজিতে পড়ে নবম হয়েছিলেন, এ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পিএইচডি করতে অক্সফোর্ডে যাচ্ছেন মাভাবিপ্রবির শিক্ষার্থী 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হারাল ব্রাজিল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল পুজার ছুটি, স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটি …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬