রাজশাহী বিশ্ববিদ্যালয়

দ্বিতীয় দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেনি ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

২৩ অক্টোবর ২০২৩, ১০:৪১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
সভাপতি  মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।

সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। © সংগৃহীত

নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে অবস্থান করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ‘পদবঞ্চিতরা’। তারা বলছেন, এ কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে কমিটি ঘোষণার দুই দিন পরও ক্যাম্পাসে ঢুকতে পারেননি নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।

গত শনিবার মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কাঙ্ক্ষিত পদ না পেয়ে নতুন কমিটি ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন একাংশের নেতাকর্মী। পরদিন সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেন তারা।

তাদের অভিযোগ, নতুন সভাপতি বাবু দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন। সাধারণ সম্পাদক এইচএসসি পাস এবং বিএনপি পরিবারের সন্তান ও সনদ জালিয়াতি করা ছাত্র। এদের কেউ এত বড় একটি ইউনিটের দায়িত্ব পেতে পারেন না। কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই না করে টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা করেছে।

কাঙ্ক্ষিত পদ না পাওয়া নতুন কমিটির সহসভাপতি শাহিনুর ইসলাম সরকার ডন বলেন, ‘দ্বিতীয় দিনের মতো আমরা ক্যাম্পাসে অবস্থান করছি। এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি না দেওয়া পর্যন্ত অবস্থান করব। নতুন কমিটির কোনো নেতাকর্মীকে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।’

এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শেখ হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
  • ০৮ আগস্ট ২০২৬
এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি প্রায় অর্ধকোটি টাকা…
  • ০৮ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারের নেপথ্য কথকতা
  • ০৮ আগস্ট ২০২৬
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ১১ শিক্ষ…
  • ০৮ আগস্ট ২০২৬
‘বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়…
  • ০৮ আগস্ট ২০২৬