শ্রমিকের ন্যূনতম মজুরি ১০ হাজার ঘোষণায় ছাত্র জোটের বিক্ষোভ

২২ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গণতান্ত্রিক ছাত্রজোট কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভ  সমাবেশে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গণতান্ত্রিক ছাত্রজোট কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভ  সমাবেশে © টিডিসি ফটো

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য গঠিত নিম্নতর মজুরি বোর্ডের সভায় গার্মেন্টস শিল্প মালিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাবকে ঔদ্ধত্যপূর্ণ বলে দাবি করেছে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দ। 

আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে গণতান্ত্রিক ছাত্রজোট কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভ  সমাবেশে এ কথা বলেন জোটের নেতৃবৃন্দ। 

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা দাবির বিপরীতে মালিকদের প্রস্তাবিত মজুরি ঔদ্ধত্যপূর্ণ এবং  শ্রমিকদের সাথে নির্মম প্রহসন। 

নেতৃবৃন্দ বলেন, "এদেশের শ্রমিকরা ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকার দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে । দেশজুড়ে চরম মূদ্রাস্ফীতির মধ্যে শ্রমিকের  খাদ্য ,বস্ত্র, আবাসনসহ জীবন যাপনের নূন্যতম আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে৷ মালিকের সীমাহীন মুনাফার নির্মম শিকার হয়ে এদেশের শ্রমিকরা যুগের পর যুগ ধরে বঞ্চিত হতে হতে এখন বেঁচে থাকার ন্যূনতম অবলম্বনটুকুও হারাচ্ছে৷ গত এক যুগের মধ্যে  সর্বোচ্চ মূদ্রাস্ফীতির সময়ে শিল্পের সক্ষমতার অযুহাত তুলে মালিকপক্ষ যে প্রহসনমূলক মজুরি প্রস্তাব করলো সেটা মালিকশ্রেণীর নগ্ন শোষণের বহিঃপ্রকাশ।"

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, "শ্রমিক ঠকানোর তালবাহানা বন্ধ করে অবিলম্বে শ্রমিকের ২৫ হাজার টাকার ন্যূনতম মজুরি দাবি মেনে নিতে হবে।" একইসাথে নেতৃবৃন্দ শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার করার দাবিতে দেশের মেহেনতী জনতা ও ছাত্র সমাজকে সোচ্চার হওয়ার আহবান জানান।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশানের সঞ্চালনা এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারন সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক দিলীপ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতা নুজিয়া হাসিন রাশা ও নগর শাখার নেতা সাব্বির আহমেদ শিবলী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সজিদ উল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেতা শাহাদাৎ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর সভাপতি রাগিব নাঈম,  গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর সাধারন সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ।

শেখ হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
  • ০৮ আগস্ট ২০২৬
এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি প্রায় অর্ধকোটি টাকা…
  • ০৮ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারের নেপথ্য কথকতা
  • ০৮ আগস্ট ২০২৬
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ১১ শিক্ষ…
  • ০৮ আগস্ট ২০২৬
‘বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়…
  • ০৮ আগস্ট ২০২৬