বিলুপ্ত করা হলো সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি

১৫ অক্টোবর ২০২৩, ১২:০৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
ছাত্রলীগের লোগো

ছাত্রলীগের লোগো © ফাইল ছবি

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদের নেতৃত্বে ছিল সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ। নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের আগামী সাত কর্মদিবসের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ কার্যালয়ে জীবনবৃত্তান্ত দিতে হবে।

আরো পড়ুন: ছাত্ররাজনীতিতে আগ্রহের চেয়ে তিন গুণ বেশি অনাগ্রহ যুবকদের

২০১৮ সালের ৭ মে জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। এতে আহসান হাবিব খোকা সভাপতি ও আব্দুল্লাহ বিন আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৯ সালের ২৭ নভেম্বর ২১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে এক বছর দায়িত্ব পালনের অনুমোদন দেয়া হয়েছিল।

কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬