নোবিপ্রবি ছাত্রলীগের নেতৃত্বে নাঈম-শুভ

১৩ অক্টোবর ২০২৩, ১০:০০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
জাহিদুর রহমান (নাঈম রহমান) ও জাহিদ হাসান শুভ

জাহিদুর রহমান (নাঈম রহমান) ও জাহিদ হাসান শুভ © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। কমিটিতে সভাপতি হিসেবে জাহিদুর রহমান (নাঈম রহমান) ও সাধারণ সম্পাদক হিসেবে জাহিদ হাসান শুভ স্থান পেয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

২০ সদস্য বিশিষ্ট এ আংশিক এ কমিটিতে বাকিরা হলেন, সহ-সভাপতি পদে মো. মাকছুদুল কাদের (সোহান), মোহাইমেনুল ইসলাম নুহাশ, নাজমুল ইসলাম (দুর্জয়), আব্দুল্লাহ আল মাসুদ (তানিম), মাফিন শিকদার, মো. রেদোয়ান হোসেন, সাফি সারওয়ার এবং শাহ আবজাল খান তপু।

আরও পড়ুন: এক কমিটিতেই দেড় যুগ পার, কর্মীদের বাড়ছে বিশৃঙ্খলা

কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, নজরুল ইসলাম নাঈম, আখতারুজ্জামান জিসান, জহিরুল ইসলাম জাহিদ, আফরান ইয়ামিন খান, আব্দুল্লাহ আল নোমান এবং মিফতাউল হাসান সাব্বির।

এছাড়া কমিটিতে আরও রয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে ইসরাত জাহান শিলা, মিরাজ মাহতাব, মো. সাইফুল ইসলাম এবং আরাফাতুল হক আশিক।

বে ফুটওয়্যার নিয়োগ দেবে ১০ চীনা দোভাষী, আবেদন ২৮ অক্টোবর প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির মিছিলে ‘ছাত্রলীগ, যুবলীগের নামে স্লোগান’, তদন্তে কম…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় যে স্ট্র্যাটেজিতে পড়ে নবম হয়েছিলেন, এ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পিএইচডি করতে অক্সফোর্ডে যাচ্ছেন মাভাবিপ্রবির শিক্ষার্থী 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হারাল ব্রাজিল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল পুজার ছুটি, স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটি …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬