নব্বইয়ের ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মনির আর নেই

১৩ অক্টোবর ২০২৩, ০৪:৫১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
সাইফুদ্দিন আহমেদ মনি

সাইফুদ্দিন আহমেদ মনি © ফাইল ছবি

ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর মীরপুরের বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

তার বড় ভাই মাইনুদ্দিন আহমেদ জানান, ও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। গত কয়েকদিন ধরে ডাক্তাররা বলেছিলেন, ওর অবস্থা সংকটজনক। আজ দুপুর ১২টা দিকে চলে গেল।

পরিবারের সদস্যরা জানান, সাইফুদ্দিন আহমেদ মনির মরদেহ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মহেশপুরে তাদের গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে তাকে।

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে গড়ে ওঠা ছাত্র ঐক্যর অন্যতম নেতা ছিলেন সাইফুদ্দিন আহমেদ মনি।

ছাত্রজীবন শেষে তিনি অলি আহমেদের ডেমোক্রেটিক লীগে যুক্ত হন এবং পরে দলটির সাধারণ সম্পাদক হন।

রাজনীতির পাশাপাশি কবিতা ও ছড়া লিখতেন মনি। তার সংকটাপন্ন অবস্থার কথা শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, মনি আর নেই। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নব্বইয়ের ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, জাগপার খন্দকার লুতফুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান আবু তাহের এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতির বাল্যস্কুলের ছাত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ম…
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে বাধা, ভেতরে ছাত্রদলের …
  • ০৮ আগস্ট ২০২৬
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
মাত্র ২৫ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ইংলিশ প…
  • ০৮ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
  • ০৮ আগস্ট ২০২৬