সাঈদীকে নিয়ে পোস্ট দেওয়ায় ছাত্রলীগের আরেক নেতা বহিষ্কার

১৯ আগস্ট ২০২৩, ০৮:৫৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে

ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে © ফাইল ছবি

দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর তার জন্য দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট করায় ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। এবার পটুয়াখালীর দুমকিতে তার রুহের মাগফেরাত কামনায় ফেসবুকে পোস্ট দেওয়ায় জাহিদ খান নামে এক নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক সবুজ সিকদারের স্বাক্ষরিত শুক্রবার (১৮ আগস্ট) রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ খান সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে লিপ্ত থাকায় সাময়িক বহিষ্কার করা হলো। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য পটুয়াখালী জেলা শাখা বরাবর সুপারিশ করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার বলেন, সাঈদীর মৃত্যুর খবরে ছাত্রলীগ নেতা তার ফেসবুক আইডিতে রুহের মাগফেরাত কামনায় পোস্ট করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। ছাত্রলীগ মুজিব আদর্শ মেনে চলে, জামায়াত-বিএনপির ঠাঁই নেই বলেও উল্লেখ করেন তিনি।

এসএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল ছাত্রশিবিরের নেতাকর্মী…
  • ০৮ আগস্ট ২০২৬
সাবেক নারী সেনাসদস্যকে বিএনপি নেতার ধর্ষণচেষ্টা, থানায় মামলা
  • ০৮ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে দিক থিয়েটারের নাট্যোৎসব ২৭ আগস্ট, আসছে মৌলিক না…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজধানীর সড়কে নামছে জোবাইক
  • ০৮ আগস্ট ২০২৬
বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে ব্যাখ্…
  • ০৮ আগস্ট ২০২৬